ঢাকা | বঙ্গাব্দ

লামা এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে পথ সভায় পুলিশ সুপার আবদুর রহমান"

  • আপলোড তারিখঃ 17-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 208489 জন
লামা এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে পথ সভায় পুলিশ সুপার আবদুর রহমান" ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক ://

বান্দরবান জেলার লামা বাজার এলাকার স্থানীয় প্রতিনিধি, বাজার কমিটির সঙ্গে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক পথ সভা করেছেন, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।


উক্ত পথ সভায় পুলিশ সুপার দোকান ও সমাজের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পুলিশ সুপার প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।


পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যে কোনো প্রকার সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সময় পুলিশ সুপার, সুশীল সমাজ'সহ সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।


এতে আরও উপস্থিত ছিলেন, লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, লামা থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।'




কমেন্ট বক্স
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..